বালিতে স্টেশন সংলগ্ন বাজারে আগুন
দি নিউজ লায়ন ; বুধবার ভোরে হাওড়ায় বালি স্টেশন সংলগ্ন সবজি ও ফল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনায় হতাহতের খবর নেই। তবে, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
দমকল সূত্রে জানা গেছে, এদিন ভোর সোয়া চারটে নাগাদ বালি স্টেশন সংলগ্ন সবজি ও ফলের বাজারে হঠাৎই আগুন লাগে। প্রথমে বাজারের একটি দোকানে আগুন লেগে যায়। পরে সেই আগুন দোকানের পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথম এই খবর জানতে পারেন। বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনায় ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। দমকলে তারাই খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই সময় বাজারে কোনও ক্রেতা বিক্রেতা না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে সকলে রক্ষা পান। তবে, কি কারণে দোকানে আগুন লাগল তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড। কি কারণে আগুন লেগেছে তার তদন্ত শুরু হয়েছে।

Post a Comment